বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৩-১৬ ১৮:৪২:৫৫

যশোরের চৌগাছায় 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার সময় সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের সদস্যরা মিলেমিশে ঈদ সামগ্রী পেকেট করে এবং ত্রিশটি (৩০) অসহায় পরিবারের দ্বারে দ্বারে গিয়ে এই ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের আহ্বানে অন্যতম সদস্য মোঃ কামরুল হাসান এর তত্ত্বাবধায়নে ঈদ উপহার সামগ্রী বন্টনকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, মোঃ শাহীন কবির, মোঃ কামরুল ইসলাম, মোঃ আছির উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, দীপ্ত বিশ্বাস, মোঃ নয়ন রহমান, মোঃ জুয়েল রানা, মোঃ রনি চৌধুরী, মোঃ শান্তি মিয়া।
"বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ইতোমধ্যে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে অসহায় হতদরিদ্র মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। সদস্যরা জানান এভাবেই তারা সবসময় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের সেবা প্রদান করতে চাই।


এ জাতীয় আরো খবর