চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহী রাজিউন)। গত রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুর সোয়া ২টায় কমলাকান্তপুর গোরস্থান প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।