বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নদী এবং খালের নাব্যতা ফিরে এলে কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: প্রতিমন্ত্রী টুকু

  • আব্দুস সাত্তার,প্রতিনিধি টাঙ্গাইল:
  • ২০২৬-০৩-১৬ ১৮:৩৪:৩৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু  বলেছেন, বিএনপির প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করছে। 
দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। এরই আওতা সারাদেশে বিশ  হাজার কিলোমিটারের অধিক নদী ও খাল খনন করা হবে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে বেশ কিছু নদী এবং খাল  মৃত্যু প্রায় ।সে সমস্ত মৃত খাল এবং নদীকে খনন করে নদীর প্রান ফেরাতে হবে।। এতে করে খাল এবং নদীর স্বাভাবিক প্রবাহ এবং নাব্যতা ফিরে আনতে পারলেই কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
সোমবার (১৬ মার্চ)  টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গোলাবাড়ি এলাকায় রাজ নামে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী এবং খাল খননের কাজ করা হবে। টাঙ্গাইলে বেশ কিছু নদী এবং খাল রয়েছে ভরাট অথবা মৃত্যু। সে সমস্ত মৃত খাল এবং নদীকে খনন করে তাদের প্রান ফেরাতে হবে। এতে করে খাল এবং নদীর প্রবাহ হলে কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই সরকার কৃষকদের দশ হাজার টাকা ঋণ পর্যন্ত সুদসহ মওকুফ করা হয়েছে। 
গোপালপুর উপজেলায় রাজ খাল খনন  প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ২ (ভুয়াপুর গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন সহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


এ জাতীয় আরো খবর