বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্টে ভারতে পাচারকালে ২টি স্বর্ণের বারসহ ভারতগামী বাংলাদেশী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১৩ ১৪:৩৪:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট  (সোনামসজিদ আইসিপি)  দিয়ে পাসপোর্টে ভারত গমনের সময়  অবৈধভাবে পাচারকালে ২টি স্বর্ণের বারসহ মো.সনি (২৭) নামে এক বাংলাদেশী গ্রেপ্তার হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি বড়বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সনির  পায়ু পথে  পাওয়া গেছে  ৫৩ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা মূল্যের ২৩১.৮১ গ্রাম  খাঁটি স্বর্নের দুটি বার।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার(১২ মার্চ) বিকাল ৫টার দিকে আইসিপিতে  কবর্তব্যরত বিজিবি সদস্যরা  আর্চওয়ে মেটাল ডিকেটর দিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে সনির  দেহের  অভ্যন্তরে ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। এ সময় তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি  নিজের নিকট স্বর্ন থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করানো হলে পায়ু পথে দুটি স্বর্ণের বার পাওয়া যায়।
বিজিবি আরও জানায়, বার দুটি জেলার দুটি পৃথক জুয়েলারী সমিতিকে দিয়ে পরীক্ষা করিয়ে  খাঁটি স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিবগঞ্জ থানায় মামলা করে আসামীকে পুলিশে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৩মার্চ) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) বিজিবি অ্িযধনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন,রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিরা অভিনব পন্থা  ও অপকৌশল গ্রহণ করলেও বিজিবি তা নস্যাৎ করেছে। বিজিবি যে কোন চোরাচালান রোধে সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।


এ জাতীয় আরো খবর