বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন,ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের কাজ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৯ ১৫:১২:০১
ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। এখনও পাঁচ থেকে ছয়জন ছাদে অবস্থান করছেন। তাদের ফায়ার সার্ভিসের টার্নটেবিল ল্যাডারের (টিটিএল) মাধ্যমে নিরাপদে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কী-ওয়ার্ড:মিরপুর অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিস অভিযান,ঢাকা আগুন ঘটনা


এ জাতীয় আরো খবর