মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহ,৩ লক্ষ টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-০৯ ১০:৩০:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহের অভিযোগে দুজনকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে  ওই দুজনের মধ্যে একজনকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।  
আদালত সূত্র জানায়,গত রোববার (৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ৬,৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে মাটি উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে পরে পাশের ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এর সামনে মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা(১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।  তঅৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তিনি ৮ নং স্পার বাঁধ এলাকা হতে মাটি উত্তোলন করে ভাটায় সরবারহের বিষয়টি স্বীকার করেন। বিষয়টি ইটভাটার ম্যানেজার এনামুল হকও (৬১) স্বীকার করেন।
উভয়ের স্বীকারোক্তিতে সাকিবকে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৫ ধারায় ৫দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ টাকা  অর্থদন্ড করা হয়। এ ্ছাড়া তাঁকে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। অপরদিকে এনামুল হককে  ১ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে তাৎক্ষনিক আদায় করা হয়।
সোমবার (৯মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট) ও সদর উপজেলা সহকারী কমিশনার(এসি ল্যান্ড) মো. ইকরামুল হক নাহিদ অভিযানটি নিশ্চিত করেছেন।  

 


এ জাতীয় আরো খবর