মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৩-০৮ ২৩:২৫:৪০
ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোববার ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনালে দাপুটে জয় তুলে নেয় ভারত।
এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনি-র নেতৃত্বে প্রথমবার এবং গত আসরে রোহিত শর্মা-র নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপা জিতেছিল ভারত। এবার সূর্যকুমার যাদব-এর নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সাইফার্ট। তিনি ২৬ বলে দুটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৩ রান করেন।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জসপ্রিত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন।
এর আগে ব্যাট হাতে ভারতের হয়ে ঝড় তোলেন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশান।
সাঞ্জু স্যামসন ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় সর্বোচ্চ ৮৯ রান করেন। অভিষেক শর্মা মাত্র ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে ইশান কিশান ২৫ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৪ রান করেন।
ইনিংসের শেষদিকে শিবম দুবে মাত্র ৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যা দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কী-ওয়ার্ডঃটি-টোয়েন্টি বিশ্বকাপ,ভারত চ্যাম্পিয়ন,ভারত নিউজিল্যান্ড ফাইনাল


এ জাতীয় আরো খবর