মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৩-০৮ ২৩:১৮:০৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন পাকিস্তানের খেলোয়াড়রা।
এর আগে গতকাল আলাদাভাবে ঢাকায় পৌঁছান দলের সাপোর্ট স্টাফরা।
১৫ সদস্যের পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশের মাটিতে পাকিস্তান সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৫ সালের এপ্রিলে। সেই সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর কাছে তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।
আগামী ১১ মার্চ থেকে রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার দুটি অনুশীলন সেশন করবে আফ্রিদির দল।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।
পাকিস্তান দলের সদস্যরা হলেন-শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।

কী-ওয়ার্ডঃবাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ,পাকিস্তান দল ঢাকায়,শাহিন আফ্রিদি অধিনায়ক

 


এ জাতীয় আরো খবর