ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি, দৈনিক প্রবাহের ফুলবাড়ীগেট প্রতিনিধি, খানজাহান আলী থানা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক প্রবীণ সাংবাদিক শেখ বদর উদ্দিনের সহধর্মিনী ডলি বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছরবাদ ফুলবাড়িগেটস্থ সাতক্ষীরা বেকারিতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার ও দোয়া মাহফিলে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, সাতক্ষীরা বেকারী স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহাবুদ্দিন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার, সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন, এশিয়ান টিভির রিপোর্টার ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ তারেক, দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক একরামুল হক লিপু, সাংবাদিক মাশরুজ্জামান সাবু, মৌলভী ইদ্রিস আলী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ , এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বাইতুল আরাফাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহসিন। উল্লেখ্য, সাংবাদিক শেখ বদর উদ্দিনের সহধর্মিনী ডলি বেগম গত বছর মার্চ মাসে অসুস্থজনিত কারণে মহেশ্বরপাশা নিজ বাসভবনে ইন্তেকাল করেন।