বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

সাংবাদিক আনিস আলমগীরের জামিন দিল হাইকোর্ট

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৫ ১৪:৩৮:২০
ফাইল ছবি

সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার ৫ মার্চ বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন। ১৪ ডিসেম্বর ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। পরে একই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন আবেদন করা হয়। তবে আদালত তা নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

কী-ওয়ার্ডঃআনিস আলমগীর জামিন,হাইকোর্ট আদেশ,সন্ত্রাসবিরোধী মামলা


এ জাতীয় আরো খবর