বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

১৬ মার্চ থেকে শুরু হতে পারে টানা ৭ দিনের ঈদ ছুটি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৫ ১০:১১:২৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ মার্চ অফিস শেষে শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি থাকবে। এর সঙ্গে ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস হবে ১৬ মার্চ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে, যাতে ঈদের আগে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা যায়। বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
প্রস্তাব অনুমোদিত হলে ১৬ মার্চ অফিস করেই শুরু হবে টানা সাত দিনের ঈদ ছুটি, যা ঈদযাত্রায় স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।

কী-ওয়ার্ড:ঈদ ছুটি ২০২৬,টানা ৭ দিনের ছুটি,১৮ মার্চ নির্বাহী আদেশ


এ জাতীয় আরো খবর