তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme পবিত্র রমজান উপলক্ষে ঘোষণা দিয়েছে তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনের। সারাদেশের ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, নিশ্চিত উপহার এবং বিশেষ আর্থিক সুবিধা। মোট ৮ কোটি টাকার উপহার নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইন নতুন ক্রেতাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
র্যাফেল ড্র ও মেগা পুরস্কার
আজ (১ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত নতুন রিয়েলমি স্মার্টফোন কিনলেই ক্রেতারা অংশ নিতে পারবেন র্যাফেল ড্রতে।
প্রথম পুরস্কার: ২ লাখ টাকার ফ্যামিলি ট্রাভেল প্যাকেজ
দ্বিতীয় পুরস্কার: ১ লাখ টাকার হোম অ্যাপ্লায়েন্স
নির্বাচিত মডেলে থাকছে বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ (বোগো) অফার।
ক্যাশব্যাক ও বিশেষ অফার
অফার চলাকালে সব ফোনে মিলবে ৫,০০০ টাকা পর্যন্ত নিয়মিত ক্যাশব্যাক।
এছাড়া নাম্বার সিরিজের নির্বাচিত মডেল-
Realme 12,
Realme 14T,
Realme 14,
Realme 15T,
Realme 15 এবং
Realme 15 Pro-এ মিলবে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক।
নিশ্চিত উপহার ও ডাটা বোনাস
প্রতিটি নতুন স্মার্টফোনের সঙ্গে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। পাশাপাশি Grameenphone ও Banglalink গ্রাহকদের জন্য ফ্রি ডাটা বান্ডেল সুবিধা দেওয়া হবে।
সহজ কিস্তি সুবিধা
রমজান ও পরবর্তী সময়েও কেনাকাটা সহজ করতে সব স্মার্টফোনে টপ-আপ ইএমআই সুবিধা থাকছে, ফলে ক্রেতারা সহজ কিস্তিতে পছন্দের ডিভাইস কিনতে পারবেন।
রিয়েলমির এই উদ্যোগ প্রযুক্তিকে আরও সহজলভ্য করার পাশাপাশি উৎসবের আনন্দকে ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।