কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের কোনো ছাড় নাই।বিএনপিতে কোন চাঁদাবাজ,দখলবাজ,সন্ত্রাসীর ঠাঁই নেই।
বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে উপজেলার সিরাজুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপি নেতা মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছুর সার্বিক ব্যবস্থানায় এবং নোয়াখালী জেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোস্নারা বেগম, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার , সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল , কাতার প্রবাসী মোশারফ হোসেন মিশু,সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক মেম্বার প্রমূখ।
এসময় দলের বিভিন্ন নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।