বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২৬ ২০:৫০:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলা থেকে রাকিবুল ইসলাম রকি (২৩) নামে এক যুবকের  সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। রকি বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে  পরিবারের সকলের অগোচরে নিজ শয়নকক্ষে ফাঁস দেন রকি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের ও  পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে বিকালে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্ত শেষে ও পরিবারের বরাতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন, রকি কুষ্টিয়া পলিটেকনিক ইনিষ্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে বিদেশে যাবার জন্য ঢাকায় ইংরেজী ভাষা শিক্ষা কোর্স করছিলেন। এ সময় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে বাড়িতে চলে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। ধারণা করা হচ্ছে,মানসিক সমস্যার কারনেই তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর