বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির হাতে ১০০ বোতল ভারতীয় নেশার সিরাপসহ তরুন গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২৬ ১৪:১১:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোরাচালান ও মাদকবিরোধি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ সাকিবুল হাসান(১৯) নামে এক তরুন গ্রেপ্তার হয়েছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর  ইউণিয়নের সীমান্তবর্তী জমিনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়,বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে তেলকুপি বিওপির একটি টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৯/৫ এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের ভেতরে জমিনপুর গ্রামে অভিযান চালায়।  অভিযানে ১০০ বোতল এস্কাফ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক হন সাকিব। অভিযানকালে তাঁর অপর ৩ সহযোগী পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হবে। তিনি আরও জানান, ৫৯ বিজিবি বিগত ৩ মাসে সীমান্তে ৮ জন আসামীসহ ৩ হাজার ২০০ বোতল ভারতীয় নেশার সিরাপ আটক করেছে। সীমান্তে সার্বক্ষনিক বিজিবির নজরদারি  রয়েছে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর