বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২৪ ১১:০৯:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর  উপজেলা থেকে  সালমা খাতুন (২২) নামে এক শিশু সন্তানের জননী এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাটাইডুবী গ্রামের নূর আলম ওরফে তপন নামে এক যুবকের স্ত্রী। পুলিশ জানায়,গত সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে  স্বামীর বাড়ির  নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরেদহ উদ্ধারের সময় সালমার স্বামী,শ্মশুড় বা অন্য কেউ ওই বাড়িতে  ছিলেন না।
সালমার পিতা একই ইউনিয়নের দশরশিয়া পাইকড়পাড়া গ্রামের মো. মহিউদ্দিন বলেন, সোমবার দুপুর সোয়া ১টার দিকে সালমার শ্মশুড় ফোনে সালমার অসুস্থতার খবর দিলে তাঁরা সালমার শ্মশুড় বাড়িতে এসে দরজা খোলা  ফাঁকা বাড়িতে  মেয়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।
সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। সালমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) এ ঘটনায় সালমার পিতা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর