বুধবার, আগস্ট ২৬, ২০২৬

রমজান উপলক্ষ্যে মহেশখালীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট,৩ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০২-২৩ ২২:০২:৫৫

মহেশখালী কক্সবাজার 
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহেশখালী পৌর শহর  গোরকঘাটা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ২৩ শে ফেব্রুয়ারী বিকালে  নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন-মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার এর আদালত। 
এ সময় ফুটপাত দখল এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার কারণে অভিযুক্ত ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারায় মোট এগারো হাজার পাঁচশত  টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 
আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতায় ছিলেন - মহেশখালী থানার পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্য। 
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের নাজির মাঈনুল হাসান সহ সংশ্লিষ্ট জন। 
মহেশখালী  উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার বলেন-পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।


এ জাতীয় আরো খবর