বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

লালবাগে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২০ ১৫:২০:০১

রাজধানীর লালবাগ এলাকায় ট্রাকচাপায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আজিমপুর এতিমখানার বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোহাম্মদ সাকিব জানান, তার বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রতিদিন রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভোরে ফিরে আসতেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ভোরের দিকে দ্রুতগতিতে রিকশা চালানোর সময় সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রিকশাটি উল্টে যায়। এতে আমজাদ হোসেন সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কী-ওয়ার্ডস: লালবাগ দুর্ঘটনা, ট্রাকচাপা, অটোরিকশাচালক নিহত


এ জাতীয় আরো খবর