চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে সেনাবাহিনী ও র্যাবের যৌথ টিমের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আজাদ আলী (৩০) নামে এক ট্রাক চালক গ্রেপ্তার হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের আজিজুল হকের ছেলে। আজাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। র্যাব জানায়,গত রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে (৯ ফেব্রুয়ারী) দারিয়াপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানড়কে অস্তায়ী চেকপোষ্ট স্থাপন করে ট্রাক আটক করে ট্রাকের ডালার ভেতরে ত্রিপলে ঢাকা গাঁজা পাওয়া যায়। এ সময় চালক পালিয়ে যাবার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (১০ ফেব্রুয়ারী) র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর পাওয়া গোপন তথ্যে অভিযান চালানো হয়। ওই তথ্যে জানা যায়, এক ব্যাক্তি গাঁজা নিয়ে ট্রাকযোগে গত শনিবার (৭ ফেব্রুয়ারী) চট্রগ্রামের মাঝিরঘাট এলাকা হতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর ভিত্তিতে ট্রাকটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় ঢোকার পরপরই চেকপোষ্টে থামার থামার সংকেত দিলে চালক ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেখানো মতে ট্রাক হতে গাঁজা উদ্ধার হয়। চালককে পরবতর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।