চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যাবের অভিযানে ১টি ওয়ান শুট্যারগান,৫ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন ও ৮টি দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। র্যাব জানায়,গত শনিবার (৭ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে রহনপুর থেকে আড্ডাগামী সড়ক পাশের আমগাছের মধ্যের একটি ঝোপের ভেতর হতে একটি প্লাষ্টিকের বস্তায় রাখা পরিত্যক্ত অবস্থায় ওই সব অস্ত্র জব্দ করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৯টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য দূষ্কৃতিকারিরা ওইসব অস্ত্র ওই স্থানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।