রবিবার, মে ৩, ২০২৬

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-০১-২৫ ১৪:৩৯:৫৬

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর-এর নির্বাচনী কার্যক্রমে বাধা ও সহিংসতার অভিযোগ উঠেছে। তাঁর নির্বাচনী অফিসে একাধিক স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, বিএনপির প্রার্থী এডভোকেট আহমেদ আযম-এর সমর্থকরা বহরিয়া ইউনিয়নের কালমেঘাতে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ ছাড়া রাঙ্গামাটি কেন্দ্রের সলঙ্গা অফিস, ইলিমজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সোনাতলা মোড়ের অফিস এবং দেওয়ানপুর কেন্দ্রের নির্বাচনী অফিসেও হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
ঘটনার সময় সালাউদ্দিন আলমগীর-এর সমর্থকদের ওপর মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি শোলাপ্রতিমা ও কালিয়া এলাকায় নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করা হয়। বহেরাতৈল ইউনিয়নে নির্বাচনী কর্মীদের মারধর এবং অফিসে তালা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। একইভাবে কালিয়া ইউনিয়নের বাসারচালা নির্বাচনী অফিসেও তালা লাগানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জনাব সালাউদ্দিন আলমগীর তাঁর প্রতিটি পথসভায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
“নির্বাচনী পরিবেশ অবশ্যই শান্তিপূর্ণ রাখতে হবে। জনগণ যেন স্বাধীনভাবে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।


এ জাতীয় আরো খবর