মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ভাদুর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২৪ ১৯:০৬:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বীর  বাররশিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম  ভাদু (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি অইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৪ জানুয়ারী) দুপুর  দেড়টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার  বিকাল সোয়া ৫টায় বাররশিয়া জামে মসজিদ প্রাঙ্গণে  রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের ঈদগাহে নামাজে জানাজা শেষে গ্রামের সরকারি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের  উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) আশিকুর রহমান,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান,বীর মুক্তিযোদ্ধা  আফসার আলী,জব্দুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি  মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর