বুধবার, জুন ২৪, ২০২৬

বিদেশভ্রমণে নিহা,সমুদ্রপাড়ের ভিডিওতে নেটদুনিয়ায় ঝড়

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০১-১৬ ২২:২৩:৪০
ছবি: সংগৃহীত।

ছোটপর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। অভিনয়জীবন খুব দীর্ঘ না হলেও ধারাবাহিকভাবে নাটকে কাজ করে তিনি পেয়েছেন প্রশংসা ও জনপ্রিয়তা। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি ভক্তদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করেছে।
সম্প্রতি দেশের বাইরে ভ্রমণে গেছেন এই অভিনেত্রী। ভ্রমণকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন নিহা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পাড়ে সিঁড়ির সামনে সাদা পোশাকে হাসিমুখে হেঁটে আসছেন তিনি। তার স্বাভাবিক ভঙ্গি ও স্টাইল দর্শকদের নজর কেড়েছে। অনেকেই মন্তব্যে তার লুক ও উপস্থিতির প্রশংসা করছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পোস্ট করা ওই ভিডিওর মন্তব্যঘর ইতোমধ্যেই ভরে উঠেছে ভক্তদের ভালোবাসায়। নেটিজেনদের একাংশের মতে, বিদেশি পরিবেশে নিহাকে আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় লাগছে, যা তার জনপ্রিয়তাকে নতুন মাত্রা দিচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরী পরিচালিত নাটক ‘লাভ সেমিস্টার’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নিহার। এরপর একের পর এক নাটকে অভিনয় করে তিনি দর্শকমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে, যা তার ক্যারিয়ারের জন্য বড় অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কী-ওয়ার্ডস:নাজনীন নাহার নিহা, ভাইরাল ভিডিও, ছোটপর্দার অভিনেত্রী

 


এ জাতীয় আরো খবর