বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি নেতা রিপনের উদ্যােগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০১-০৯ ২৩:০১:২৮

 কোম্পানীগঞ্জ(নোয়াখালী)
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের
ব্যক্তিগত আয়োজনে দিনব্যাপী খতমে কোরআন , দোয়ার মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী খতমে কোরআন শেষে বাদ আছর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের ব্যক্তিগত কার্যালয়ে,মাহমুদুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরনবী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এডভোকেট ইমাম হোসেন কাওছার,যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর