বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানকে ভয়ভীতি প্রদর্শন, থানায় লিখিত অভিযোগ

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০১-০৭ ১৯:২৫:২৮

সাতক্ষীরা : সাতক্ষীরায় দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তাফিজুর রহমানকে মোবাইলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। প্রতারকের নাম মোঃ আনিস বিশ্বাস (৪৫)। সে দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের মৃত আবুল খায়ের বিশ^াসের ছেলে । এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ মোস্তাফিজুর রহমান (৪৮) জানান, অভিযুক্ত মোঃ আনিস বিশ্বাস একজন পেশাদার প্রতারক। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে সাতক্ষীরা জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গও তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, আনিস বিশ্বাস নিজে অশিক্ষিত ও সাংবাদিক না হওয়া সত্ত্বেও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখান। তিনি অজ্ঞাত স্থান থেকে ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর ও একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কৌশলে অর্থ আদায় ও হয়রানি করে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, ২০২০ সালে আনিস বিশ্বাস অভিযোগকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে মোট ৭টি মিথ্যা মামলা দায়ের করেন। পরে মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত সবগুলো মামলা খারিজ করেন। এরপরও অভিযুক্ত ব্যক্তি ক্ষান্ত না হয়ে ২০২৩ ও ২০২৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমানকে ধারাবাহিকভাবে হয়রানি করে আসছেন।
সর্বশেষ গত ৫ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৩৩৬১৭৩০৩৭) থেকে পিবিআই লোগো ব্যবহার করে একটি বার্তা পাঠানো হয়। বার্তায় উল্লেখ করা হয় “আনিস বিশ্বাস আপনার নামে একটি লিখিত অভিযোগ করেছেন। আপনি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রাজশাহী রেঞ্জে এসে বিষয়টি মীমাংসা করুন।”
ভুক্তভোগীর ধারণা, এটি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বার্তা, যার মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। উক্ত বার্তার স্ক্রিনশটসহ সকল ডিজিটাল প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে নিরাপত্তা ও আইনি সুরক্ষার কথা বিবেচনা করে সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের নাম ব্যবহার করে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 


এ জাতীয় আরো খবর