মহেশখালী কক্সবাজার
মহেশখালী উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ০১ জানুয়ারী বিকালে বিভিন্ন মহেশখালীতে এতিমখানা,অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল,চাদর ও শীতের জামা বিতরণ করেন-
উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
এই সময় সাথে ছিলেন-মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোঃ আবু জাফর মজুমদার সহ সংশ্লিষ্ট জন।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম বলেন-শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শীত যতদিন থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার(ভূমি)মোঃ আবু জাফর মজুমদার বলেন-শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয়ভাবে দরিদ্র ও শীতার্ত মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।