সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সাতক্ষীরায় স্থানীয় সরকারের বাজেট অগ্রগতি বিষয়ক সভা

  • এস এম মহিদার রহমান, সাতক্ষীরা :
  • ২০২৫-১২-৩০ ২৩:১৩:১৭

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী,ব্রহ্মরাজপুর এবং তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
বাজেট অগ্রগতি সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজেট অগ্রগতি সভার সভাপতি  সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। 
এসময়  বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদ্জুজামান,  বেতনা যুব উন্নয়ন সংস্থার সেক্রেটারী সাকিব হাসান, কর্ণফূলী যুব সংঘ সদস্য শাহনাজ পারভীন ও সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য সিহাব সিদ্দিকী, ঐক্য যুব সংঘের জুবায়ের আহমেদ ও স্বপ্নসিড়ি যুব সংঘের রাকিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডা. আব্দুল গফুর, লক্ষিকান্ত সরকার, ফিংড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আবু ছালেক, মো. জাহিদুজ্জামান, ইউপি সদস্যা রত্না রাণী সরকার, ইউপি সদস্যা মোছা. ময়না খাতুন, ধানদিয়া  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা মোছা. ফরিদা বেগম, ইউপি সদস্যা   নগরঘাটা  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা মোছা. মর্জিনা বেগম। 
সভায় দুর্যোগ কবলিত যুব ও নারীদের মাঝে হাইজিন কিডস (ন্যাপকিন প্যাড, হ্যান্ড ওয়াশ, টিস্যু) বিতরণ। জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে সময়োপযোগি কৃষকদের প্রশিক্ষণ ও সহায়ক উপকরন বিতরণ।  
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদ রানা।


এ জাতীয় আরো খবর