শনিবার, মে ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২৯ ১৮:৪৫:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জর  ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে  সর্বোচ্চ ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জমা পড়েছে ৫টি এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জমা পড়েছে ৫টি।  জেলার এই ৩টি আসনের জন্য ২১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ ১০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য।
তবে সোমবার(২৯ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মনোনয়নবঞ্চিত বিএনপির ৪ জন ও  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীসহ ৫ জন এই আসনে মনোনয়নপত্র জমা দেন নি। নির্বাচনের রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ  এবং জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্এিনপির শাহাজাহান মিঞা,জামায়াতের কেরামত আলী, জাতীয় পার্টির আফজাল হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো: শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিেেজাটের আব্দুল হালিম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আমিনুল ইসলাম,জামায়াতের ড.মিজানুর রহমান, জাতীয় পার্টির মু: খুরশিদ আলম, কমিউনিষ্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হারুনুর রশীদ,জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ফজলুর ইসলাম খাঁন, ইসলামী আনোদলন বাংলাদেশের মনিরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম। 


এ জাতীয় আরো খবর