বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যূতিক খুঁটিতে বেঁধে যুবককে কুপিয়ে জখম,আটক ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২৭ ২২:২৮:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  বৈদ্যূতিক খুঁটিতে রশি দিয়ে বেঁধে  আবু সুফিয়ান সিজার ওরফে সিজু (২৩) নামে এক যুবককে নির্যাতণ ও কুপিয়ে  মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। ধারাল অস্ত্র দিয়ে তাঁর হাত-পা প্রায় বিচ্ছিন্ন করে দেয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর   অভিযোগের তীর জামায়াতের দিকে। তবে জেলা জামায়াতের প্রচার  বিভাগ  এ  ঘটনায় জামায়াতÑর্শিবিরকে জড়ানোর প্রতিবাদ জানিয়েছে। শনিবার(২৭ ডিসেম্বর) সন্ধায়  উপজেলা  জামায়াত  আমীর সাদিকুল ইসলাম এবং সেক্রেটারী বাবুল ইসলাম  এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। এদিকে সিজু বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও শোনা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায়  শ্যামপুর ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের উমরপুর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠঅনো হয়। সিজু একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তাঁর দু’হাত ও বাম পা  ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মকভাবে জখম করে প্রায় বিচ্ছিন্ন করে দেয়া হয়।
শনিবার(২৭ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, সিজুকে কারা কেন এভাবে নির্যাতণ করল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সে বিএনপি বা  অন্য কোন দলের পদবীধারী  ব্যাক্তি নন। কর্মী-সমর্থক হতে পারেন। এছাড়া গ্রেপ্তাররাও  জামায়াত বা অন্য কোন দলের পদবীধারী  ব্যাক্তি বলে পুলিশ জানে না। তবে কর্মী-সমর্থক হতে পারেন।  এ ঘটনায় সিজুর বাবা  ওই দিনর রাতেই  ৩ জনকে এজাহারনামীয়  ও ১০/১২ জন অজ্ঞাতনামাকে আসামী করে থানায় মামলা করেছেন। ওসি আরও বলেন,রাতেই উর্ধতণ কর্মকর্তা সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও   রশি সহ নির্যাতণের কিছু আলামত জব্দ করে।
শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এভাবে  খঁুিটতে বেঁধে কাউকে বর্বরভাবে কোপানোর কোন সূযোগ নেই। এ ব্যাপারে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে। ২ জন এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।  তাঁরা  হলেন ওমরপুর খোঁচাপাড়ার আনোয়ারুল ইসলামের  দুই ছেলে শাহ আলম(৩৫) আব্দুর রাজ্জাক(৩৮)। এর মধ্যে আব্দুর রাজ্জাক মাদ্রাসা শিক্ষক।  অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আহত বা গ্রেপ্তারদের নিশ্চিত  রাজনৈতিক পদ পদবী  জানা যায় নি। তবে তাঁরা বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক হতেই পারেন।
এদিকে  গত শুক্রবার(২৬ ডিসেম্বর)  বিকালে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধি ঐক্যমঞ্চের ব্যানারে ইউনিয়নের চামবাজার এলাকায়  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিরপরাধদের মুক্তি দাবি করা হয়। মানববন্ধনে সিজুকে  ডাকাত,ছিনতাইকারী ও চাঁদাবাজ বলে উল্লেখ করা হয়। বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, ৮ নং ইউপি সদস্য আব্দুর রাজ্ঝাক সহ স্থানীয়রা। 

 


এ জাতীয় আরো খবর