মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ১০২ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২৪ ২১:৪৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়,বুধবার(২৪ ডিসেম্বর) ভোর পৌন ৫টার দিকে  শিয়ালমারা বিওপির টহলদল  মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৯ হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতওে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালায়।  অভিযানে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১০২ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়। তবে অভিযানকালে চোরাকারবারিরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যায়। এ নিয়ে গত  এক সপ্তাহে সীমান্তে ফেনসিডিলের বিকল্প  বিভিন্ন প্রকার ৭২২ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করল বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এই অভিযানে জব্দ চোরচালান পণ্যর ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। 


এ জাতীয় আরো খবর