গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্যবিরোধী মামলাসহ একাধিক মামলার দুই আসামি দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-যুবলীগ নেতা রুমেছ আহমদ (৩৫) এবং ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ (২৫)। তারা উভয়েই গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।
উল্লেখ্য গত ১ লা মে আওয়ামীলীগ নেতা রুমেছ আহমদ গ্রেফতার হলে সে বর্তমানে জামিনে রয়েছে, সে বার বার জামিনে বের হয়ে বিভিন্ন সময় মাদক ও ডাকতির অপরাধে জড়িয়ে পড়ে।