মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে ১৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২০ ২০:২৩:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের  শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়,গত শুক্রবার দিবাগত গভীর রাত হতে শনিবার(২০ডিসেম্বর) সকাল পর্যন্ত সোনামসজিদ ও তেলকুপি বিওপির টহলদল সীমান্তের ৩০ থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে টানা অভিযান চালায়। অভিযানে প্লাষ্টিকের বস্তায় ভরা ১৩৮ বোতল চকো প্লাস ও ৪৮ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ জব্দ করে। তবে অভিযানকালে চোরাকারবারিরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যায়। এ নিয়ে গত তিন দিনে সীমান্তে  ফেনসিডিলের বিকল্প  বিভিন্ন প্রকার ৩৮৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করল বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এই অভিযানে জব্দ চোরচালান পণ্যও ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। সীমান্তে চোরচালানীরা কৌশলরিবর্তন করলেও বিজিবি তা প্রতিহত করবে বলেও জানান অধিনায়ক। 


এ জাতীয় আরো খবর