মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কবি নজরুলের সমাধির পাশে শহীদ ওসমান হাদির চিরনিদ্রা,জানাজা শনিবার

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-১৯ ২১:৩৬:২৫
ফাইল ছবি

জুলাই আন্দোলনের শহীদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহীদের পরিবারের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।
সংগঠনটি জানায়, কর্মসূচিতে পরিবর্তনের ফলে শুক্রবারের পরিবর্তে শনিবার মিছিলসহ শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
ফেসবুক বার্তায় ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আজ ও আগামীকাল আন্দোলন শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে হবে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলনকে দুর্বল বা সহিংস করার সুযোগ না পায়।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ ওসমান হাদির মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

কীওয়ার্ডসঃইনকিলাব মঞ্চ,শহীদ ওসমান হাদি,কাজী নজরুল সমাধি


এ জাতীয় আরো খবর