মহেশখালী কক্সবাজার
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার এর নেতৃত্বে ছোট মহেশখালী বড়বিল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
এই সময় অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় ৩টি মাটির ডাম্পার আটক করা হয়।
মহেশখালী ফের অবৈধভাবে মাটি উত্তোলনকারিদের আতঙ্কের নাম সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার।
১৫ ডিসেম্বর(সোমবার) বিকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এই সময় অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় ৩টি মাটির ডাম্পার আটক করা হয়েছে।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভবিষ্যতে যাতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোথাও মাটি না কাটা হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান, ইন্দ্রজিত পাল, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন-ভবিষ্যতে যাতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বালু উত্তোলন ও মাটি না কাটা হয় সে বিষয়ে মহেশখালী বাসীকে সতর্ক থাকার আহবানসহ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।