চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে চোরাচালানের নতুন সংযোজন ফেনসিডিলের বিকল্প ‘চকো প্লাস’ নামক ভারতীয় নেশাজাতীয় সিরাপের একটি চালান জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। ওই চালানে ১৫০ বোতল সিরাপ জব্দ হয়। বিজিবি জানায়,গত বুধবার(৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/১৭ এস হতে প্রায় ৪০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। অভিযানে ১৫০ বোতল সিরাপ জব্দ হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ফেনসিডিলের বিকল্প হিসেবে চোরাচালানের নতুন পণ্য হিসেবে চকো প্লাস যুক্ত হতে পারে মর্মে পূর্ব থেকেই গোপন তথ্য ছিল। এ প্রেক্ষিতে সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় ১৫০ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়। সিরাপগুলো আইনানুযাী শিবগঞ্জ থানায় জমা করা হবে। অধিনায়ক আরও বলেন, বিগত ১ মাসে ৫৯ বিজিবি ২০০ বোতল চকোপ্লাস সিরাপ জব্দ করেছে।