ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ মাগরিব ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ইকবাল হোসেন মিজান, হিট্টু, শ্রমিক দলের খানজাহান আলী থানা সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার, রফিকুল ইসলাম, কেসিসি ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন আদু, মনির হোসেন, ইসমাইল, যোগিপোল ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ আহম্মেদ সবুজ, মোহাম্মদ আলম ,রবিউল ইসলাম, গোলাম মোস্তফা বেপারী,মীর মহারাজ ,দুলাল, রিপন, সবুজ হাওলাদার, তাজেল হোসেন, আসাদ হাওলাদার , লিটন প্রমুখ।