শনিবার, জুন ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পেছন থেকে নৈশকোচ চাপায় কলেজ শিক্ষক নিহত,আহত ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-০১ ১৯:২০:৩১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পেছন থেকে ঢাকাগামী নৈশ কোচ চাপায় মিঠুন কুমার দাস(৪২) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার(৩০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভোলাহাট সদর থেকে  মোটরসাইকেলে গোমস্তাপুরে যাবার পথে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা নামক এলাকার ম্যাক্স ট্রাভেলস এর একটি নৈশকোচ পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থইে নিহত হন মিঠুন।
নিহত মিঠুন জেলার  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে এবং  শিবগঞ্জের রানীহাটী ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন জেলার নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মনসুর আলীর ছেলে  ও মডার্ন হারবাল কোম্পানীর  কর্মকর্তা এমদাদুল হক মিলন(৩৮)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে।
এদিকে ঘটনার পর  ক্ষুদ্ধ স্থানীয়রা দেড় ঘন্টারও বেশি সময় ভোলাহাট থেকে গোমস্তাপুরগামী সড়কটি  অবরোধ করে রাখলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি)  মতিউর রহমান বলেন, মিঠুন ও মিলন ভোলাহাটে মডার্নের একটি  সেমিনারে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। পুলিশ  মরদেহ উদ্ধার এবং বাস ও চালককে  আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।


এ জাতীয় আরো খবর