পীরগঞ্জ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ মহাসড়কের সন্ধ্যারই খুটিয়াটলি নামক স্হানে সড়ক দুর্ঘটনায় মাহবুব আলম নামে একজন সমাজসেবা কর্মী নিহত হন,এতে খায়রুল ইসলাম নামে আর ও একজন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন । ৩০ নভেম্বর (রবিবার) সকাল দশটায় সহকর্মী সহ একই মোটরসাইকেল করে কর্মস্থলে যাওয়ার পথে পিকাপ কাভার্ড ভ্যানের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর শুনার সাথে - সাথে ফায়ার সার্ভিসের কর্মী দল মাহবুব আলম ও তার সহকর্মী খায়রুল আলম কে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গণ মাহবুব আলম কে মৃত ঘোষণা করেন ও আশংক্ষাজনক ভেবে কর্তব্যরত চিকিৎসক গণ খায়রুল ইসলাম কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠান , স্হানীয় সূত্রে জানা যায় মৃত মাহবুব আলম পার্শ্ববর্তী উপজেলা বালীয়াডাংগী উপজেলার দোহসহ ইউনিয়নের কালমেঘ কাদ শুকা গ্রামের মৃত আশিরউদ্দিনের ছেলে ও সুপার ভাইজার খায়রুল ইসলামের বাড়ি সদর উপজেলার ফকদম পুর গ্রামে।রাণীশংকৈল সমাজ সেবা অফিসার বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছলে মাহবুব আলম কে মৃত ও খায়রুল ইসলাম কে গুরুতর আহত অবস্থায় দেখেন। রাণীশংকৈল থানা কর্তব্যরত ডিউটি অফিসার জানায় ঘাতক পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে এবং মামলার যাবতীয় ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।