যশোরের চৌগাছায় "চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের মোঃ আশরাফুল ইসলামের মেয়ে আয়েশার চোখ অপারেশনের জন্য ৩২,০০০ (বত্রিশ হাজার) টাকা নগত প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিভিন্ন জায়গা থেকে সকল শ্রেনীর মানবিক ভাইদের সহযোগিতার মাধ্যমে কালেকশন করে এতিম শিশু বাচ্চা আয়েশার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। এতিম শিশু আয়েশার চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, তার জন্য চোখ তুলে ফেলতে হবে। অপারেশন করানোর জন্য অনেক টাকার প্রয়োজন, যেটা পরিবারের পক্ষে সম্ভব নয়, তাই তার পরিবার চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সাহায্যের আবেদন করলে সংগঠনটি মানবতার হাত বাড়িয়ে দিয়ে তাকে এই নগদ অর্থ ৩২,০০০ (বত্রিশ হাজার) টাকা প্রদান করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহাম্মেদ, মোঃ কামরুল হাসান, মোঃ শাহিন কবির, মোঃ আছির উদ্দিন, মোঃ সাজিদ ইকন, মোঃ তামিম ইকবাল, মোঃ সোহানুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
"বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।