সোমবার, আগস্ট ১৭, ২০২৬

শিরোমনি বাজার বণিক সমিতির কার্যকারী সভাপতি পদপ্রার্থীর ভাইয়ের ইন্তেকাল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-২০ ২১:১৭:৪১

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ শিরোমনি বাজার বণিক সমিতির কার্যকারী সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের বড় ভাই মোঃ শাজাহান গিলাতলা মোল্লা পাড়া নিজ বাসভবনে ২০ নভেম্বর ভোর রাত সাড়ে ৪ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য  গুনোগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার জোহরবাদ গিলাতলা সঃ প্রাঃ বিদ্যালয়ের পাশে ঈদগাহ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, ফুলতলা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এস. এ. রহমান বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ জাহাঙ্গীর হোসেন,আলহাজ্ব শেখ রেজাউল ইসলাম, হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম, মোল্লা সোলাইমান হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আবুল বাশার, শেখ আবুল কাশেম, মোহাম্মদ শহীদুল্লাহ, মিয়া হাফিজুর রহমান, কাজী আব্দুল মান্নান , ফয়সাল শেখ, আব্দুল হাকিম শেখ রবিউল ইসলাম , মোঃ শেখ ফরিদ , মোহাম্মদ ইয়াসিন , শেখ জসিম, মোহাম্মদ ইয়াসিন কাগজি, মীর বাবুল আক্তার, শেখ আজিম হোসেন, মোঃ আব্দুল হালিম , মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ, শেখ সাব্বির হোসেন, মোঃ সুমন শেখ পলাশ , মোঃ জামাল মোল্লা, আমজাদ হোসেন , মোঃ মান্দার খা, মোহাম্মদ আলী মোল্লা, মাসুদ পারভেজ, মোহাম্মদ শাহ জামাল, শেখ অজিউর রহমান, ইফতেখায়রুল আলম বাপ্পি, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন ইউপি মদস্য হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা। 

 


এ জাতীয় আরো খবর