যশোরের চৌগাছায় বিনামূল্যে হাইব্রিড ইরি-বোরোর ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে এ বীজ বিতরণ করা হয়।
প্রণোদনার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী (উৎভিদ সংরক্ষণ) কর্মকর্তা শামিম খান, উপসহকারী -কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাপস কুমার, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, রাশেদুল ইসলাম, গোলাম হোসেন সহ প্রমুখ।
২০২৫-২০২৬- অর্থ বছরে প্রণোদনা ও পূণর্বাসর কর্মসূচির আওতায় রবি মৌসুমে (উপশী ও হাইব্রীড জাতের ধান আবাদ বৃদ্ধির জন্য) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা বাদশাহ ফয়সাল বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১৫০০ জন কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের ধানের বীজ, ৫০০ জনকে ২ কেজি করে ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি মোট ২০ কেজি সার প্রতি কৃষককে দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে বোরো আবাদে একধাপ এগিয়ে গেলো কৃষকরা। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে। তিনি বলেন যারা বোরোর আবাদ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।