বুধবার, আগস্ট ২৬, ২০২৬

নয় জেলায় নতুন ডিসি নিয়োগ, আট জেলার বিদায়ী প্রশাসকদের প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১১-১৪ ০৯:৪৪:৫৮

দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ-এই নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ আদেশ জারি করে।
একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার বর্তমান ডিসিদের প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন জানায়-স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল করা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সেবাদানে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুনরা দ্রুত দায়িত্ব নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের প্রতি মাঠপর্যায়ের সুশাসন, জনসেবা সহজীকরণ ও আইনশৃঙ্খলা জোরদার করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ রদবদলে সংশ্লিষ্ট জেলাগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন প্রশাসন সংশ্লিষ্টরা। বিশেষ করে দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কীওয়ার্ডসঃ ডিসি রদবদল,প্রশাসনিক নিয়োগ,জনপ্রশাসন মন্ত্রণালয়


এ জাতীয় আরো খবর