বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চৌগাছায় ডেইলি বিডি টাইমস এর শুভ উদ্বোধন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-১১-১৩ ২০:৫৯:৪৫

যশোরের চৌগাছায় ডেইলি বিডি টাইমস এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে যশোর জেলা চৌগাছা উপজেলার বিডি গ্লোবাল মিডিয়া টাওয়ার এর হলরুমে ডেইলি বিডি টাইমস (অন লাইন পত্রিকা) এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অন লাইন পত্রিকার  সিইও, বাংলাদেশ অফিস (প্রেসক্লাব চৌগাছা এর সহ-সভাপতি) রহিদুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তৃতা করেন বিডি গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক, ডেইলি বিডি টাইমস এর চেয়ারম্যান শাহাদ আলী। ডেইলি বিডি টাইমস এর আইটি প্রধান (প্রেসক্লাব চৌগাছা এর যুগ্ম সম্পাদক) বাবুল আক্তার এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. আজাদ হুসাইন, বিশেষ অতিথির বক্তৃতা করেন, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তামজিদ হুসাইন। উনমুক্ত আলোচনায় অংশ নেন রাম কৃঞ্চপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার আযম আশরাফুল, ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল হুসাইন, মহিলা কলেজের সহকারী প্রভাষক ড.আব্দুস শুকুর, মাওলানা আব্দুল কাদের, মাওলানা জামাত আলী ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আছির উদ্দীন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছা এর সভাপতি অধ্যক্ষ আবু জাফর, চৌগাছা উপজেলা জামাতের সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, ডেইলি বিডি টাইমস এর প্রধান এডিটর (প্রেসক্লাব চৌগাছা এর সাধারণ সম্পাদক) আজিজুর রহমান, ডেইলি বিডি টাইমস এর সহকারী এডিটর (প্রেসক্লাব চৌগাছা এর যুগ্ম সম্পাদক) এম এ রহিম,আসাদুজ্জামান, এম ্এ মান্নান, কালিমুল্লাহ সিদ্দিক, মাওলানা ফখরুল ইসলাম, আজিজুর রহমান সহ প্রমুখ। এ সভায় আলোচনায় প্রধান অতিথি বিডি গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক, ডেইলি বিডি টাইমস এর চেয়ারম্যান শাহাদ আলী তার বক্তব্য বলেন আমাদের দায়িত্ব হল আমরা কাজ করে যাব কাজের মাঝে সঠিক ও ভুল হতে পারে আপনারা আমাদেরকে বলবেন আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে  আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সকলের বক্তব্য আমি মনযোগ দিয়ে শুনেছি, আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, যে কাজ করলে আল্লাহ খুশি হবে আমরা সেটাই করে যাব, ইসলামকে জনগনের মাঝে তুলে ধরতে হবে। তার একমাত্র উত্তম মাধ্যম হলো মিডিয়া।

 


এ জাতীয় আরো খবর