ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং ইউনিয়নের বোর্ড হাট বাজারের এক গোডাউনের বাইরে বারান্দায় গতকাল ১২ নভেম্বর বুধবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে, স্হানীয় সূত্রে জানা যায় গত সন্ধায় মানসিক ভারসাম্যহীনভাবে ঔ ব্যক্তি বাজারে ঘুরাফেরা করেছে। খবর পেয়ে সিআইডি কর্মকর্তা ও পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্হিত হয়ে লাশটির পরিচয় সনাক্ত করার চেষ্টা করেন এবং ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে আসেন।