শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা একরামুল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-১২ ২৩:০৪:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগরঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের  বৈদ্যনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা  একরামুল ঘশ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। বুধবার(১২ নভেম্বর)  সকাল সাড়ে ৯টার দিকে নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,৪ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল সাড়ে ৪টায়  সুন্দরপুরের  শিবিরের হাট সুজন কেন্দ্র্রীয়  ঈদগাহ ও গোরস্থান প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মারুফ আফজাল রাজন, সদর থানার  ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ (আইসি) পরিদর্শক শাহীনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মফিজুল ইসলাম, গোলাম রাব্বানী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 
 

 


এ জাতীয় আরো খবর