মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টূর্ণামেন্টে গোমস্তাপুর উপজেলা চ্যাম্পিয়ন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৯ ২১:১২:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  মাদকবিরোধী ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এ গোমস্তাপুর  উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন  হয়েছে। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে পারে নি।
রোববার (৯নভেম্বর) বিকালে চা্পাঁইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাসক মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে জেলা প্রশাসক চ্যাম্পিয়ন দলকে ‘মাদকের বিরুদ্ধে বিশেষ দূত’ ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম প্রমুখ।
গত ৪ নভেম্বর জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে জেলার সকল উপজেলা(৫টিৃ) দলকে নিয়ে টূর্ণামেন্ট আয়োজন করে।  নকআউট ভিত্তিক টূর্ণামেন্টে শ্লোগাণ ছিল ‘খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’ এবং ‘চাঁপাইনবাবগঞ্জে মাদক নয়, আমচাষে করব বিশ^জয়’ ।


এ জাতীয় আরো খবর