শনিবার, অক্টোবর ৩, ২০২৬

দেশজুড়ে তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৪ ২১:১৬:২২

সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এই ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। আলোচনায় ২০টিরও বেশি এজেন্ডা উপস্থাপন করা হয়, যার মধ্যে বিচারক পদোন্নতি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
সভায় রেইনট্রি হোটেল ধর্ষণ মামলার বিচারক কামরুন্নাহার সম্পর্কেও আলোচনা হয়। আপিল বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় তার বিচারিক ক্ষমতা স্থগিত ছিল। ফুলকোর্ট সভা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দিয়েছে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটিকে।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে এবং প্রশাসনিক অনুমোদনের পরই তারা নতুন পদে যোগ দেবেন।

কীওয়ার্ডস: সুপ্রিম কোর্ট, বিচারক পদোন্নতি, ফুলকোর্ট সভা


এ জাতীয় আরো খবর