বুধবার, আগস্ট ১৯, ২০২৬

নোয়াখালীর কবিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৪ ১৮:৩৩:৫১
ছবি: সংগৃহীত।

নোয়াখালীর কবিরহাটে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সোনাপুর-কোম্পানীগঞ্জ সড়কের কবিরহাট আলিম মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরহাট বাজার থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই অটোরিকশাটি। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কীওয়ার্ডস: কবিরহাট দুর্ঘটনা, ট্রাক অটোরিকশা সংঘর্ষ, নোয়াখালী সড়কমৃত্যু


এ জাতীয় আরো খবর