হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যাত্রীর। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী রয়েল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজে নামে। আহতদের শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের বলেন, “দুটি বাস জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।”
কীওয়ার্ডস:হবিগঞ্জ দুর্ঘটনা, দুই বাস সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা