মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিক পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা,অটোচালক নিহত,নারী ও শিশুসহ আহত ৫

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০১ ১৪:৩১:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোালবাহী একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোর মধ্যে পোল ঢুকে অটোচালক শরিফুল আলম (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন অটোযাত্রী ৪ নারী ও ৮ বছরের  এক শিশু। তাঁদের চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার(৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহদিপুর এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় শিবগঞ্জ সদরগামী অটোরিক্সাটি  সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা দিলে ইলেকট্রিক পোল অটোর সামনে দিয়ে ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা দ্রæত অটোরিক্সাটিকে  উদ্ধার কতওে আহত চালকবকে উপজেলা স্বাস্থ্য কমপোøক্সে পাঠালে পথেই তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) লিটন সরকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরো খবর